Main Menu

দেশে আরো ৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ারা দেশে আরও ৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জনে।

এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা নয় দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ। এর ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে।

বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন মঙ্গলবার (৭ জুন) ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৭৭১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে করোনায় মৃত্যু হয়।

 

Share





Related News

Comments are Closed