জাবিতে দ্বিতীয় ধাপে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুন) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য ড. মো. নূরুল আলম।
তিনি এসময় বলেন, ‘গত ৫০ বছরেও এত বরাদ্দ আসেনি। ১০ তলা ভবন প্রায় শেষ পর্যায়ে, আমাদের ছাত্ররা গণরুমে থাকে, আশা করি ২/৩ মাসের মধ্যে তাদের কষ্ট দূর করতে পারব। সারা পৃথিবীতে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে কাজ করছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর করা হয়েছে। এটা শুধু বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব হয়েছে। কাজগুলো যেন স্বচ্ছতার সাথে হয় তার জন্য তদারকি কমিটি করা হবে৷ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যেই শেষ করতে পারব বলে আশা রাখি।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রসাশন) শেখ মো. মনজুরুল হক, ডীন কমিটির সভাপতি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন অজিত কুমার মজুমদার, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ছায়েদুর রহমান, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. মজিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ১৪৪৫ কোটি টাকার এ প্রকল্পের মধ্যে আছে প্রশাসনিক ভবন, লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, গেস্ট হাউস কাম পোস্ট গ্রাজুয়েট রিসার্চার্স হাউস, লেকচার থিয়েটার, মেয়েদের জন্য খেলার মাঠ, আল বেরুনী হলের খেলার মাঠ, হাউস টিউটরদের বাসভবন, রফিক জব্বার হলের সম্প্রসারণ, প্রভোস্টদের বাসভবন নির্মাণ, শিক্ষকদের জন্য আবাসিক টাওয়ার, ৩য়, ৪র্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীদের আবাসিক বাসভবন নির্মাণ।
এর আগে, অধিকতর উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের মোট ৬ টি আবাসিক হল নির্মাণ কাজ চলছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed