Main Menu

শুরু হচ্ছে ‘১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব’

Manual8 Ad Code

জাবি প্রতিনিধি: সম্পূর্ণ গণ অর্থায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২’। আগামী ১০-১২ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক তিনটি সংগঠন জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি ও চলচ্চিত্র আন্দোলনের সম্মিলিত প্রয়াসে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এই উৎসবে থাকছে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, আজীবন সম্মাননা প্রদান, ডিরেক্টরস টক ও চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ ৪ টি বিষয়ের ওপর ওয়ার্কশপ সহ নানা আয়োজন। চলচ্চিত্র উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’।

চলচ্চিত্র উৎসব এর পরিচালক অধ্যাপক ড. মানস চৌধুরীর নিকট গণ অর্থায়নের তাৎপর্য ও উৎসব নিয়ে তাঁর ভাবনা জানতে চাইলে তিনি বলেন,’গণচাঁদা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অনুশীলিত একটা চর্চা ছিল। হয়তো বামপন্থী ও সাংস্কৃতিক সংগঠনের বেলায় তৎপরতাটা বেশি ছিল, কিন্তু এমনকি সরকারী সংগঠনগুলোও এই অভ্যাসে ছিলেন। ৮০ ও ৯০ দশকের ক্যাম্পাসে এগুলো খুব সাধারণ বৈশিষ্ট্য ছিল। পরের দিকে স্পন্সরশিপের বিষয়টা এমন জায়গায় গেছে যে একটা আবৃত্তি অনুষ্ঠানের আগেও ‘চাচা জর্দা’ ধরনের বিশেষণমালা যোগ হতে শুরু করেছিল।’

তিনি আরো বলেন,’উৎসব পরিচালক হিসাবে এটা বলা কঠিন যে আমি প্রায় কোনো ধরনের উৎসবই পছন্দ করি না। কিন্তু আমার এই অবস্থান সম্বন্ধে আমাকে নিয়োগদানকারী তিনটা সংগঠন জ্ঞাত আছেন। জ্ঞাত থাকার পরও তাঁদের এই আস্থার প্রতিদান হিসাবে আমি কাজটা করছি।’

Manual2 Ad Code

১০ জুন সকাল ৯:০০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ‘১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২২’। এরপর সকাল ১০:০০ টায় থাকছে প্রযোজনার উপর ওয়ার্কশপ ‘প্রডিউসিং উইথ আরিফুর রহমান’ এবং দুপুর ২ টায় সিনেমাটোগ্রাফির উপর ওয়ার্কশপ নিবেন আয়নাবাজি চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার রাশেদ জামান।

Manual3 Ad Code

মধ্যাহ্ন বিরতির পর থেকে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল ৪: ৩০ এ দেখানো হবে ‘চন্দ্রাবতী কথা’, সন্ধ্যা ৭:০০ টায় ‘অলাতচক্র’।

উৎসবের ২য় দিন, ১১ জুন সকাল ১০:০০ টায় সাউন্ড ডিজাইনিং উইথ হারুন অর রশিদ শীর্ষক ওয়ার্কশপের মধ্য দিয়ে শুরু হবে। এরপর দুপুর ১:০০টায় স্ক্রিপ্ট রাইটিং এর উপর ওয়ার্কশপ নিবেন ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার নুরুল আলম আতিক।

এছাড়াও হালের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘শাটিকাপ’ এর পরিচালক তৌকির ইসলামের সাথে বিকেল ৫:৩০ এ থাকছে ডিরেক্টর’স টক।

২য় দিনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীতে বিকেল ৩:৩০ এ থাকছে ‘নোনা জলের কাব্য’ ও সন্ধ্যা ৭টায় ‘রেহানা মরিয়ম নূর’।

Manual4 Ad Code

উৎসবের তৃতীয় দিন ১২ জুন, দুপুর ২ টা থেকে থাকছে নির্বাচিত শর্ট ফিল্ম প্রদর্শনী। যেখানে ২০ টি দেশ থেকে ১৫০ এর অধিক চলচ্চিত্রের মধ্য দিয়ে ২৫ টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে।

শেষ দিন বিকেল ৫:৩০ এ মিট দ্যা আর্টিস্ট সেগমেন্টে থাকছেন জনপ্রিয় অভিনেতা ও শিক্ষক, মনোজ প্রামাণিক।

সন্ধ্যা ৭:৩০ টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ১ম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসবের।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৫ টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের মধ্য থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং “চলচ্চিত্র আন্দোলন”এর অকালপ্রয়াত সংগঠক ও কর্মী ফয়সাল রহমান কিশোর এবং জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক, ক্ষণজন্মা তরুণ চলচ্চিত্র নির্মাতা রণজিৎ দাস চৌহান এর এর স্মরণে প্রদান করা হবে ‘ফয়সাল রহমান কিশোর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার’ ও ‘রণজিৎ দাস চৌহান শ্রেষ্ঠ তরুণ চলচ্চিত্র নির্মাতা’ পুরস্কার।

উৎসবের বিচারক প্যানেলে থাকছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নুরুল আলম আতিক ও প্রসূন রহমান।

এবারের উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম পরিচালক কাজী হায়াত। এছাড়া মরণোত্তর সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন ফরীদি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code