Main Menu

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “বুক টক” অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ জুন বুধবার প্রফেসর ড. বিলাশ কান্তি বালা রচিত “এনার্জী সিসটেমস্ মডেলিং অ্যান্ড পলিসি এনালাইসিস” বইয়ের উপর বুক টক অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. শামসুল আলম, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বইটির প্রতিপাদ্য বিষয় সিসটেমস্ এ্যাপ্রোস পদ্ধতিতে এনর্জী পলিসি এনালীসিস এবং অপটিমাল অপারেশনাল প্ল্যানিং। এই বইয়ে এনালীসিস এবং গুরুত্ব, সিসটেম ডিনামিকস্ এবং লিনিয়ার প্রোগ্রামিং এনার্জী সরবরাহ ও চাহিদা মডেলিং এবং পরিবেশের উপর প্রতিক্রিয়া এবং সমন্বিত এনার্জী সিসটেম অন্তর্ভুক্ত আছে। সমন্বিত ইলেকট্রিক পাওয়ার সিসটেম সিমুলেশন এবং স্মার্ট গ্রিড ও এই বইয়ে বিস্তর পরিবেশিত হয়েছে। বইটি বিশ্বখ্যাত টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ থেকে ২০২২ এ প্রকাশ পেয়েছে।

প্রফেসর ড. বিলাশ কান্তি বালা (বি.কে. বালা) ২০শে সেপ্টেম্বর, ১৯৪৭ সালে বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড থেকে ১৯৭৫ সালে এম.এসসি ডিগ্রি এবং ১৯৮৩ সালে ইউনিভার্সিটি অফ নিউক্যাসল আপন টাইন, ইউ.কে. থেকে পিএইস.ডি ডিগ্রিঅর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাংলাদেশ এর ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের একজন অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মালায়েশিয়াতে ইউনিভার্সিটি পূত্রা মালায়েশিয়া, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এ অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল এনার্জী ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন সিসটেম ডিনামিকস্, এগ্রো প্রডাক্ট প্রসেসিং ইলেকট্রিক্যাল মেশিনারী এবং আর্থ-সামাজিক সিস্টেমের মডেলিং, কৃষি পণ্যের শুকানোর এবং সংরক্ষণের সিমুলেশন এবং অপ্টিমাইজেশন, এবং পুর্নবীকরণযোগ্য শক্তি এবং গ্রামীণ বিদ্যুতায়ন। তিনি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত নবায়নযোগ্য শক্তি এবং শষ্য শুষ্ককরণ এবং সংরক্ষণের ক্ষেত্রে দশটি বইয়ের লেখক, ড. বালা ২০০০ সালে কম্পিউটার মডেলিং এর উপর তার গবেষণাপত্রের জন্য সিস্টেম ডাইনামিক্স সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা সেরা পেপার পুরস্কারে ভূষিত হন।
প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed