Main Menu

ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় পি‌বিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পাঠিয়েছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তা‌কে কারাগারে পাঠা‌নোর নির্দেশ দেন।

Manual2 Ad Code

বুধবার (৮ জুন) সকালে ইন্সপেক্টর মাসুদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় বলে আদালতের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পিবিআই পরিদর্শক মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থে‌কে এ মামলায় দুই সপ্তাহের অন্তর্বর্তী জামিন লাভ ক‌রেন। বুধবার উচ্চ আদাল‌তের জা‌মি‌ন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়।

Manual6 Ad Code

গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওই দিন দুপুরে ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ ঘটনার পর পুলিশ জানিয়েছিল, কলেজছাত্রী পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।

Manual2 Ad Code

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর থানায় মামলা হয়। এ ঘটনায় ইন্সপেক্টর মাসুদ দুই সপ্তাহের জামিন নিয়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে খুলনা সদর থানার সাবেক এএসআই মিরান শেখের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন। পরবর্তীতে ভিকটিম নিজেই ইন্সপেক্টর মাসুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code