Main Menu

শাহজালাল (রহঃ) এর উরুস উপলক্ষে দাওয়াতি কাফেলার গিলাফ প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহঃ) ৭০৩তম উরুস উপলক্ষে এক দাওয়াতি মিলাদ কাফেলার পক্ষ থেকে হবিগঞ্জ মোড়ারবন্দ, হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মাজারে গিলাফ প্রদান করা হয়েছে।

৬ জুন সোমবার হযরত শাহজালাল মাজারের পক্ষে ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দীন, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, দরগাহ মহল্লার বাসিন্দা মোহাম্মদ পাকি মিয়া, জিন্দাবাজারের ব্যাবসায়ি আফজাল হোসেন অন্তো, আজিজুর রহমান খোকন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইকবাল হোসেন আফাজ সহ নেতৃবৃন্দ গিলাফ প্রদান করেন।

গিলাফ প্রদান শেষে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মাজার এর গদ্দিনিশীন পীর নজরুল আহমদ চিশতীর উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed