সিলেটে প্রধানমন্ত্রী ও পররাস্ট্রমন্ত্রীর পক্ষে ত্রান উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন- সিলেটের প্রতি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সজাগ দৃষ্টি রয়েছে। আর এ কারনে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষজন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে খাদ্য সহায়তা পাচ্ছেন। একই সঙ্গে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষ থেকে ত্রান বিতরন করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের মধ্যে এ ত্রান উপহার পৌছে দিতে জনপ্রতিনিধিদের মাধ্যমেই বিতরন করা হচ্ছে।
তিনি বলেন- জাতির জনকের কন্যা রাস্ট্র ক্ষমতায় রয়েছেন বলে বাংলাদেশে দুর্বার গতিতে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বর কারনে আজ বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের কাতারে চলে গেছে। এটা আমাদের কাছে গৌরব ও অহংকারের বিষয়।
সোমবার (৬ই জুন) সিলেট নগরীর শেখঘাটের সুখের হাসি ক্লিনিক চত্বরে প্রধানমন্ত্রীর ও পররাস্ট্রমন্ত্রীর ত্রান তহবিলের উপহার বিতরনের আগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী। নগরীর এ ওয়ার্ডে প্রধানমন্ত্রী ও পররাস্ট্রমন্ত্রীর তহবিলের ত্রান উপহার পান প্রায় ১১০০ মানুষ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক আজহারুল হক মঞ্জু, সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- শেখঘাট এলাকার পঞ্চায়েত প্রধান ও মসজিদের মোতাওয়াল্লী শফিক মাহমুদ, কোষাধ্যক্ষ জুবের আহমদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবের হোসেন। বিজ্ঞপ্তি
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed