Main Menu

জৈন্তাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্ধ করেছে।

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টায় দরবস্ত বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানাগেছে, খাল, বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন, বিক্রয় ও সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী। অভিযানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মাসুদ রানা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যবৃন্দ এবং মৎস্য অফিসের ফিল্ড সহকারীগণ।

Share





Related News

Comments are Closed