শাল্লায় হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রাধিকা চন্দ্র দাস (৩৫) শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত রাকেশ দাসের ছেলে
শনিবার (৪ জুন) দিবাগত রাতে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের হাওরে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মত ৫ জুন রাতে হাওরে মাছ ধরতে গিয়েছিল রাধিকা দাস। তার মাকে বলে গিয়েছিল রাতেই বাড়ি ফিরবে। কিন্তু রাতে বাড়ি ফেরা হলোনা তার। সকালে ফিরেছেন লাশ হয়ে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুনীল দাস বলেন, সে কখন মারা গেছে কেউ জানানে। রাতে বাড়িতে না ফেরায় সকালে খোঁজাখুঁজি করে পাশের গ্রামে তার মাছ ধরার নৌকা পাওয়া যায়, কিন্তু নৌকাতে সে নাই। এলাকার জেলেদের জালে লাশ ওঠে। তার দেহে বজ্রপাতে মারা যাওয়ার লক্ষণ রয়েছে।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমাদের অফিসার ওখানে আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed