Main Menu

হবিগঞ্জে করোনা-১৯ বুস্টার ডোজ সপ্তাহের উদ্বোধন

সৈয়দ আব্দুল মান্নান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় বর্নাঢ্য আয়োজনে করোনা-১৯ বুস্টার (৩য়) ডোজ সপ্তাহ পালনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুরে আনুষ্টানিক ভাবে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো: শাহাদাৎ হোসেন মাহমুদ, সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান,হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, হবিগজ্ঞ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো: আমিনুল হক সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে সিনিয়র সচিব Zero meternity death initiative বিষয়ক ট্রেইনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং তিনি ২৫০ শয্যা জেলা হাসপাতাল ঘুরে রোগীদের কাছ থেকে স্বাস্থ্যসেবার খোঁজ খবর নেন।

Share





Related News

Comments are Closed