গোয়াইনঘাটে ১০ জোয়াড়ি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ জুন) রাতে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুম আলম’র নেতৃত্বে পিএসআই শামিম আহমদসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে একদল পুলিশ উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ১০জন জুয়াড়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার ২শত ৯০ টাকা এবং এক বান্ডিল তাস উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকতৃরা হলেন- মোঃ এবাদুর রহমান (৩৬) পিতা-মোঃ শফিকুর রহমান, সাং-আব্দুল মহল, ২। শাহিনুল ইসলাম (৩০) পিতা-কোরমান আলী, সাং-নয়নগর, ৩। মোস্তুফা (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-আব্দুল মহল, ৪। আজমল (২৭), পিতা-মৃত জলাল উদ্দিন,সাং-আব্দুল মহল, ৫। সেরগুল (৩০), পিতা-মোস্তুফা, সাং-নয়ানগর, ৬। রহিম উদ্দিন (৩৩), পিতা-মৃত মনু মিয়া, সাং-নয়ানগর, ৭। ফখর উদ্দিন (২০), পিতা-জমির উদ্দিন, সাং-লক্ষীনগর, ৮। মোহাম্মদ আলী (৩৫), পিতা-মৃত হুসন আলী, সাং-পুকাশ, ৯। ময়না মিয়া (৩৯), পিতা-মৃত সোনা মিয়া, সাং-নয়ানগর, ১০। তাজ উদ্দিন (৩৮), পিতা-মৃত আতাউর রহমান, সাং-পুকাশ, সর্ব থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, ১০ জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed