আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ওমরাহ ভিসা
আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহযাত্রীদের জন্য বৈদ্যুতিক ভিসা চালু করেছে সৌদি আরব। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২ জুন) দেশটির হজমন্ত্রী তওফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এমন তথ্য দিয়েছেন।
সৌদির দৈনিক ওকাজ পত্রিকা বলছে, আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যু হয়ে যাবে। ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। যারা ওমরাহ পালন করতে উপসাগরীয় দেশটিতে সফর করবেন, তাদের কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না।
কোনো ধরনের বাধা ছাড়াই তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।
এছাড়া আবাসন ও পরিবহন সুবিধা পেতেও ওমরাহযাত্রীদের সহায়তা করবে অ্যাপটি। আল-রাবিয়াহ বলেন, হজ ও ওমরাহ সেবা আরও সহজ করতে কাজ করছে সৌদি আরব। রূপকল্প-২০৩০ সামনে রেখে তারা দ্রুত গতিতে কাজ করছে।
চলতি বছরে ১০ লাখ মানুষ হজে অংশে নেবেন। এদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার অর্থাৎ ৮৫ শতাংশই বিদেশি। আর দেড়লাখ সৌদির নাগরিক অংশ নেবেন হজে।
এ বছরে হজে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, চলতি বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই প্রযুক্তি চলতি বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed