দেশের নাম বদলে ফেললো তুরস্ক!
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় নাম পরিবর্তন করে ফেলল তুরস্ক। দেশটি এখন থেকে ‘তুর্কিয়ে’ নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে। নাম বদলের জন্য করা অনুরোধে জাতিসংঘ সম্মত হওয়ায় তুরস্ক এখন থেকে নতুন নাম পাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর দেশের নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেছিলেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে।
এরদোয়ান গত বছর বলেছিলেন, তুর্কিয়ে নামটি ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।
ইতিমধ্যে তুরস্কের বেশির ভাগ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। এ ছাড়া ইংরেজিতে তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে। গত বছর নাম বদলের প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম পরিবর্তন করে ফেলে।
জাতিসংঘ জানিয়েছে, এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে নাম বদলের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ামাত্রই পরিবর্তনের কাজটি সেরে ফেলেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed