Main Menu

বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাষ্টের কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সদর ও দক্ষিণ সুরমা) সিলেট এর কার্যকরী পরিষদ ২০২২-২৫ ইং গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গত ২৭ মে শনিবার দুপুরে সিলেট নগরীর তাতীপাড়াস্ত দি এইডেড হাই স্কুলে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে ২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সিরাজ উদ্দিন আহমদ একাডেমী’র প্রধান শিক্ষক মো. বেলাল আহমদ’কে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাহহার।

কার্যকরী পরিষদের সহ-সভাপতি রসময় মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস ছালাম, সহ সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরী ও সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম, সদস্য বাদাঘাট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলী, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম রানা, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিন, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তজমুল ইসলাম, মিরাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ পিয়ারা বেগম, রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ হোসেন, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসমত আলী, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমদ,সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আব্দুল কাদির, নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো.হাবিবুর রহমান, হাজী রাসিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান আহমদ, মো. মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো.সাফওয়ান শহীদ, গোটাটিকর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রজব আলী, রাজা জি সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির খান, পুরান কালারুকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মেহেদী তালুকদার, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. আব্দুল রকিব মানিক, পদাধিকার বলে সিলেট সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়।

বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সদর ও দক্ষিণ সুরমা) সিলেট এর কার্যকরী পরিষদের চতুর্থ বারের মত সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

Share





Related News

Comments are Closed