রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ৬ জন নিহত হয়েছেন।
বুধবার (১ জুন) সকাল সোয়া ৯টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি (৬০), মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০) এবং অটোরিকশার চালক মো. নাসির (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও পাংশা থেকে ছেড়ে আসা অটোরিকশা কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার পেছনে থাকা প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজন মারা যান। নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য এবং একজন থ্রি হুইলারের চালক রয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নিই। আমরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় একই পরিবারের ৫জনসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed