দোয়ারাবাজারে পুকুরে ডুবে মামাতো ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে সোহান (৬) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সোহান দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে । আর আফরোজা একই ইউনিয়নের বাঁশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে।
পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে সোহান মায়ের সঙ্গে বাঁশতলা গ্রামে তার নানা আহম্মদ আলীর বাড়িতে বেড়াতে যায়। আফরোজা তার মামাতো বোন। ওইদিন বিকাল ৪টার দিকে দুজনেই ওই বাড়ির উঠানে খেলা করছিল। পরে বিকাল ৫টার দিকে তাদের না দেখতে পেয়ে অনেক খোজাখুজির পর বাড়ির উঠানে বসতঘর সংলগ্ন পূর্বদিকের পুকুরে শিশু দুইটির ভাসমান লাশ দেখতে পান বাড়ির লোকজন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে তাদের পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed