ওমানে যেতে ভিসা লাগবে না
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ওমানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীরা বিনা ভিসায় ওমান যেতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ থেকে শ্রমিকদের ওমান যেতে এখন আর ভিসা লাগবে না।
সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ওমান কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করে ফেলেছিল। কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি মন্ত্রিপরিষদে আসতে হয়, সেজন্য কেবিনেট আজ সেটা অনুমোদন দিয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের, আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবে, তাদের আর ভিসা লাগবে না। তবে বেড়ানোর জন্য সাধারণ লোকেরা যেতে চাইলে ভিসার প্রয়োজন হবে। যারা ওয়ার্কার তাদের লাগবে না।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed