সিলেটে বন্যার্তদের মাঝে জামায়াতের খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট নগরীর প্রায় সকল এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে। কিন্তু বন্যা কবলিত মানুষের দুর্ভোগ এখনও থেমে নেই। বিশেষ করে অল্প আয়ের শ্রমজীবী মানুষের কষ্ট কয়েকগুণ বেড়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারী বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সামর্থবানদেনরকেও পাশে দাঁড়াতে হবে।
সোমবার (৩০ মে) নগরীর বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বন্যার শুরু থেকে নগরীর বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও ঔষুধপত্র বিতরণ অব্যাহত রয়েছে। ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে সোমবারও নগরীর সিলেট নগরীর সোনার পাড়া, বালুচর, টুলটিকর, মিরাপাড়া, সবুজ বাগ, মেন্দিবাগ, মাছিমপুর, সাদার পাড়া, সাদা টিকর সহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে তৈরী করা খাবার বিতরণ করা হয়।
পৃথক খাবার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী প্রমূখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed