নিম্নমানের সামগ্রী দেখেই নির্মাণ কাজ ভেঙে ফেলার নির্দেশ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরী রেল ষ্টেশনের নির্মানাধীন কাজ পরিদর্শনে এসে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার দেখেই নির্মাণ কাজ ভেঙে ফেললেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জুয়েল আহমেদ।
এলাকাবাসী জানান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণ হচ্ছে এ খবর পেয়ে সম্প্রতি স্হানীয় ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ কাজ পরিদর্শন করে সত্যতা পান। তিনি এ বিষয়টি গণমাধ্যমকে জানালে বিভিন্ন পত্রিকা ও যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ পায়।
বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসলে ২৯ মে রোববার দুপুরে রেলওয়ে সিলেট সেকশনের উপসহকারী প্রকৌশলী (পূর্ত বিভাগ) জুয়েল আহমেদ আকস্মিক কাজ পরিদর্শনে আসেন। এ সময় তিনি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ হচ্ছে দেখে তাৎক্ষণিক শ্রমিক নিয়ে নিজেই নেমে পরেন ভাঙ্গনে। ইটের গুনগত মান ভাল না হওয়ায় এব্ং সিমেন্ট কম দেয়ায় প্লাটফর্মের গাইড ওয়াল সম্পুর্ন ভেঙ্গে ফেলেন।
উপসহকারী প্রকৌশলী (পূর্ত বিভাগ) জুয়েল আহমেদ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ইটের গুনগত মান নিম্ন মানের হওয়ায় আমি নিজে ইটভাটায় গিয়ে ভাল ইট ক্রয় করে দিয়েছি এবং সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছি। কোন ভাবেই নিম্ন মানের কাজ করানো যাবে না বলে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed