আসামে নদী সম্মেলন শেষে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসামের রাজধানী গুয়াহাটিতে দু’দিনব্যাপী নদী বিষয়ক সম্মেলন শেষে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেটের তামাবিল সীমান্ত হয়ে দেশে ফিরেছেন। তবে সম্মেলনের সিদ্ধান্ত নিয়ে কিছুই বলেননি তিনি। সাংবাদিকদের জানিয়েছেন, পরে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।
রোববার (২৯ মে) বিকেল ৫টায় তিনিসহ সফর সঙ্গীরা তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের পরিচালক এটিএম রকিবুল হক, সহকারি পরিচালক মো. ইমদাদুল ইসলাম ও সুবর্না শামীম।
মন্ত্রী তামাবিল সীমান্তে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সহ সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, মুক্তিযোদ্ধাদের পক্ষে পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু এবং ইমিগ্রেশন পুলিশের পক্ষে ইনচার্জ এস আই রুনু মিয়া, এএস আই সানাউল হক রমজান।
তামাবিল সীমান্তে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এইচ-ই মোহাম্মদ ইমরান, আসামের গুয়াহাটি’তে নিযুক্ত উপ হাই কমিশনার ড. শাহ মো. তানভীর মনছুরসহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।
এ সময় তামাবিল ইমিগ্রেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবি’র সিও লে. কর্ণেল সাইফুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাহফুজুল ইসলাম ভূঁইয়া, গোয়াইনঘাট থানার অফিসার (ইনচার্জ) কে এম নজরুল, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, খাদিমনগর ইউপি চেয়ারম্যান আফসর উদ্দিন আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
এছাড়া তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা,পুলিশ, বিজিবি-ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঐতিহাসিক বধ্যভূমি পরিদর্শন করেন এবং ইমিগ্রেশন দপ্তরের স্থায়ী ভবন নির্মাণ কাজ ও ১৯৭১’র স্মৃতি রক্ষায় তামাবিল বধ্যভূমি সংরক্ষন ও সংস্কারের আশ্বাস দেন।
তিনি তামাবিল স্থল বন্দরের ব্যবসা বাণিজ্যের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং সমস্যার ব্যাপারে খোঁজ খবর নেন।
তখন স্থানীয় সাংবাদিকরা ভারতের আসামেরর গুয়াহাটি’তে এশিয়ার অঞ্চলের নদী বিষয়ক সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে পরবর্তীতে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি’তে অনুষ্ঠিত নদী সম্মেলনে যোগ দিতে তিনি গত ২৭ মে ভারত সফরে যান।
Related News
সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে জাতীয় সংসদেRead More
৭ জেলায় বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায়Read More



Comments are Closed