ওসমানীনগরে লন্ডন প্রবাসীর বাসায় ১৫৪ ধারা জারি!
বিশেষ সংবাদদাতা: সিলেটের ওসনামনী নগরে লন্ডন প্রবাসী নারীর একটি বাসা ঘিরে দ্বন্ধের কারণে পুলিশ ১৫৪ ধারা জারি করেছে। উপজেলার তাজপুর ইউনিয়নের গয়াছপুরের লন্ডন প্রবাসী নারী মোছা. মিনা বিবির বাসায় এই সতর্কীকরণ নোটিশ জারি করে পুলিশ। এ নিয়ে ওই এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে ওসমানী নগরের তাজপুরের গয়াছপুর গ্রামের মোছা. মিনা বিবির বাসা নিয়ে দ্বন্দের সৃষ্টি হয়েছে। মিনা বিবি লন্ডনে থাকেন। তার স্বামী রাজু আহমদ মিনা বিবির নিজ নামীয় বাসাটি বিক্রি করেন একই উপজেলার কাদিপুর গ্রামের দুবাই প্রবাসী মো. নেফুর আলীর কাছে। এ নিয়ে লন্ডন প্রবাসী মিনা বিবি ও দুবাই প্রবাসীর স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছে। তাই পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ওই বাসায় ১৫৪ ধারা জারি করে। বর্তমানে লন্ডন প্রবাসী মিনা বিবি বাসার ভিতরে অবস্থান করছেন। তবে, বাসাটি তালাবদ্ধ পাওয়া গেছে।
লন্ডন প্রবাসী মোছা. মিনা বিবি বলেন, এই বাসাটির জায়গাসহ মালিকানা আমার নামে। অন্য কেউ বাসাটি কেনাবেচা করতে পারেন না। আমি লন্ডন থেকে এসে বাসায় উঠেছি। কিন্তু নাজমিন আক্তার মনি ও তার লোকজন মিলে আমাকে তালাবদ্ধ করে রেখেছে। বাইরে কিছু ছেলেপেলেও ওৎ পেতে আছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি’।
দুবাই প্রবাসী নেপুর আলীর স্ত্রী নাজমিন আক্তার মনি বলেন, মিনা বিবির স্বামী রাজু আহমদ পাওয়ার অব এটর্নির মাধ্যমে বাসাটি আমাদের কাছে বিক্রি করেছেন। মিনা বিবি তার লোকজন দিয়ে বাসা থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। এ বিষয়ে আমি পুলিশের কাছে অভিযোগ করেছি।’

স্থানীয় তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ঝলক পাল বলেন,‘ একটি বাসা, মালিকানা দাবি করছেন দুটি পক্ষ। তবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আমরা জেনেছি বাসাটির দলিলমূলে মালিক লন্ডন প্রবাসী মিনা বিবি। কিন্তু তার স্বামী রাজু আহমদ একটি পাওয়ার অব এটর্নি দিয়ে বাসাটি বিক্রি করেছেন দুবাই প্রবাসী নেপুর আলীর কাছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন,‘ প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাসাটির মালিকানা নিয়ে দুই প্রবাসী নারীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কায় ১৫৪ ধারা জারি করেছে পুলিশ। বাসার ভিতরে ছিলেন লন্ডন প্রবাসী নারী। তাকেও উদ্ধার করে বাসার চাবি আপাতত পুলিশ হেফাজতে রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed