দেশে আরো ৪০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে।
এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই অপরিবর্তিত রয়েছে।
রোববার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২৮ মে) করোনাভাইরাস শনাক্ত হয় ২৮ জনের দেহে।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন আরও ২১৫ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed