জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স।
শনিবার (২৮ মে) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫টি বালুবাহী নৌকা আটক করে টাস্কফোর্স। পরে ওই ৫টি নৌকার মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে গোয়াইনঘাট থানাপুলিশ ও বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্স ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে বালুবাহী ৫টি নৌকাকে আটকের পর এসবের মালিককে জরিমানা করা হয়। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed