সিলেটে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৪জনকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় চারজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের কাটাদিয়া গ্রামের মো. মানিক মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকা দক্ষিণ গ্রামের মো. মাইন উদ্দিন ওরফে মঈনুদ্দিনের ছেলে মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল আহমদ (২৪), বিশ্বনাথ উপজেলার বৈরাগী মাঝপাড়া গ্রামের হাছন আলীর ছেলে আরব আলী (২৮) ও তার ভাই জীবন মিয়া (২০) এবং বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মহিবুর রহমান (৩২)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি লোহার চিরাপাঞ্জা, একটি কাচি ও একটি রড জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, স্থানীয়রা আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই চার ডাকাতকে গ্রেফতার করে নিয়ে আসি। পরে তাদের বিরুদ্ধে মামলা (নং-১৬) দায়েরপূর্বক আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed