Main Menu

চুনারুঘাটে বজ্রপাতে নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে ফুল ভানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাজিপুর ইউপির দুধপাতিল গ্রামের ছেরাগ আলীরব স্ত্রী। এসময় তার সাথে থাকা দুটি গাভীও মারা যায়।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ফুল ভানু গরু ছড়াতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই গাভীর মৃত্যু হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা ফুল ভানুকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। তিনি বলেন, উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

Share





Related News

Comments are Closed