Main Menu

বাহুবল ডাকবাংলোটি যেন পরিত্যক্ত বাড়ি, সংস্কার প্রয়োজন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাহুবল ডাকবাংলোটি সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে সরকারি, বেসরকারি পর্যায়ের অতিথি আপ্যায়ন চরমভাবে ব্যাহত হচ্ছে।

একজন রাষ্ট্রীয় অতিথি বা মন্ত্রী, এমপি উচ্চপদস্হ সরকারি কর্মকর্তা উপজেলা সদরে আসলে রাত্রিযাপনের কোন ব্যবস্হা নেই। উপজেলা সদরে এখনো গড়ে উঠেনি আবাসিক হোটেল। রাষ্ট্রীয় অতিথি আসলে বিপাকে পড়েন কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে স্বাধীনতা পরবর্তীকালে এ ডাকবাংলোটি প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ডাকবাংলোটিতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। দীর্ঘ দেড় বছর আগে একটি নতুন ভবনের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করা হয় এবং জেলা পরিষদের সদস্য ও ঠিকাদার ফরিদ আহমেদকে নির্মাণ কাজের ঠিকাদার নিযুক্ত করা হয়। দীর্ঘ দেড় বছরেও নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে অসন্তোষ বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন পুরাতন ভবনটি নষ্ট হয়ে গেছে। নির্মাধীন নতুন ভবনের কাজে একটু সমস্যা হয়েছিল। এখন কাজ শেষের দিকে। সহসাই কাজ সম্পন্ন হবে।

Share





Related News

Comments are Closed