কমলগঞ্জে বিআরডিবি’র উদ্যোগে তাঁত ঋণ বিতরন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী উন্নয়ন বিভাগের (বিআরডিবি)’র উদ্যোগে উপকারভোগীর মাঝে তাঁত ঋণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২ টায় উপজেলা বিআরডিবি হল রুমে আনুষ্ঠানিকভাবে ১৫ জন মণিপুরি তাঁতীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁত ঋণ বিতরন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মরিয়ম দিলসাদ, কমলগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নজমুল হাসান।
অনুষ্ঠানে ১৫ জন তাঁতীর মাঝে ১ লক্ষ টাকা করে ১৫ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed