ইউটিউব দেখে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ৪ শিশু আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে ইউটিউব দেখে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। এসময় ঘটনাস্থলে থাকা কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজ দুই মেয়ে ছায়মা (৭), সাইদা (৯), একই গ্রামের কর্ণেল মিয়ার ছেলে আরিফ (১০) ও গৌছ আলীর মেয়ে নোহা (৭) আহত হওয়ার খবর পাওয়া গেছে। ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের বাড়ির সামনে কালভার্টের উপর পাকা রাস্তায় বসে সোমবার (২৩ মে) সকাল ১১টায় চারজন শিশু ইউটিউব দেখে বোমা তৈরির চেষ্টা করে। এক শিশু মোবাইল থেকে ইউটিউব দেখে কৌতুহল জাগে বোমা তৈরির। ইউটিউব ভিডিওতে চুনের সাথে পানি মিশিয়ে প্লাষ্টিকের একটি ২৫০ মি.লি. টাইগার ড্রিংকস ও একটি ২৫০ মিঃ লিঃ জুসের প্লাষ্টিকের বোতলের চিপি লাগিয়ে বোমা বানাতে গিয়ে একটি ২৫০ মি.লি. টাইগার ড্রিংকসের প্লাষ্টিকের বোতল গ্যাসের চাপে বিস্ফোরণ হয়।
এসময় ঘটনাস্থলেই চার শিশু আহত হয়। আহত শিশুদের উদ্ধার করে দোহালিয়া কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুরা চোখে বেশি আঘাত পেয়েছে। শিশু সাঈদা ও নোহার গুরুতর অবস্থা বলে জানা যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোতলের কিছু অংশসহ আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed