বিশ্বে করোনায় আরো ৪৭০ জনের মৃত্যু, শনাক্ত পৌণে ৫ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের দাপট কমেছে। বেশ কিছু দিন ধরেই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। আগের দিন রোববার (২২ মে) করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ৮২২ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২৫১ জনে।
এছাড়াও এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৮৫৯ জন। রোববার এ সংখ্যা ছিল ৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া লাখের বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ৯৪৭ জনে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯০ জন এবং মারা গেছেন ১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৬ লাখ ৪৬ হাজার ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৭ জন মারা গেছেন।
অন্যদিকে একই সময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জনের। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান, ইতালি ও থাইল্যান্ড।
ওয়ার্ল্ডওমিটার থেকে আরও জানা যায়, ভাইরাসটিতে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ ৪ হাজার ৪৩৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৪১৩ জন।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৯১ হাজার ২২০ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৬৮০ জন।
তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৯৫০ জনের। আর ১ লাখ ৪৭ হাজার ৭৮০ জন মারা গেছেন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে ২ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৭১২ জন মারা গেছেন।
যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed