দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। আর রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২৩ মে) আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, ছয় বিভাগের চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি তুলনামূলক কম হতে পারে। এ ছাড়া খুলনা ও ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগামী দুদিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। তবে দুদিন পর থেকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের সবশেষ রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে দেশে বজ্রবৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
Related News
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More
দেশের সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার ব্যাটারি চার্জেরRead More



Comments are Closed