Main Menu

সিলেটে বিদ্যুৎতের তারের উপর পড়ে আছে গাছ, দূর্ঘটনার আশংকা

বিশেষ সংবাদদাতা: সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগস্থ লতিফিয়া হাউজিংয়ের সাদিপুর ২য় খন্ড নওয়াগাঁও এলাকায় দীর্ঘ কয়েকদিন থেকে একটি কদম গাছ বিদ্যুৎতের তারের উপরে পড়ে রয়েছে। সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে তার ছিড়ে বা গাছ ভেঙ্গে পড়তে পারে। তাই এই রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও।

তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ কদম গাছটি জরুরিভাবে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর মধ্যে ছিদ্দিক আহমদ, সৈয়দ সামছুদ্দিন রানা, তায়েফুজ্জামান তায়েফ জানান, কয়েক দিন থেকে বিদ্যুৎ অফিসে ফোন দিলেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন আগে গাছটি বিদ্যুৎতের তারের উপর পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন বাসা বাড়ির লোকজন প্রতিনিয়ত যাতায়াত করেন। গাছটির এমন পরিস্থিতি হওয়া সত্বেও নজরদারী নেই কর্তৃপক্ষের। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

Share





Related News

Comments are Closed