পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহীম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।
শনিবার (২১ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত বৃদ্ধ ইব্রাহীম পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারী ফকিরপাড়া এলাকার মৃত দজির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ ইব্রাহীম। একসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় গামী একটি দ্রুত গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন বৃদ্ধ। তাৎক্ষনিক স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মির্জা সাইফুল ইসলাম ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মোটর সাইকেলের আহত দুই আরোহী পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মোটর সাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed