নিজ ঘর থেকে ২ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা রাহিমা বেগম (৩৫), তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বেলাব উপজেলায় ওই বাড়িতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ ছিলেন না।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed