হবিগঞ্জে আ.লীগের ৪ নেতাকে দল থেকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২১ মে) হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহির এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ ওরফে টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
মোতাচ্ছিরুল ইসলাম, ইকবাল হোসেন খান ও আবু তাহের ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এছাড়া নিলাদ্রী শেখর পুরকায়স্থ ২০২০ সালে হবিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে অংশ নিয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশে এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী ওরফে শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আংগুর মিয়াকে নিজ নিজ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অব্যাহতি প্রাপ্ত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নির্বাচনের পর আমাকে দলীয় শাস্তি থেকে অব্যাহতি দেন। এখন এত দিন পর নতুন করে এ ঘোষণা কী কারণে এলো, তা আমার কাছে পরিষ্কার নয়।’
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed