বিশ্বে করোনায় আরো ৮২২ জনের মৃত্যু, শনাক্ত ৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের দাপট কমেছে। বেশ কিছু দিন ধরেই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী। রোববার (২২ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, রোববার (২২ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮২২ জনের। এর আগের দিন শনিবার (২১ মে) করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৩৬০।
এছাড়াও এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন। শনিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৫৯ হাজার ৯৯৬ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬৪৫ জন। এ ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯০২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৪০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩৪৮।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার ২৮ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৬৫৭ জন।
তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৯৮৫ জনের। আর মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭৮০ জন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৩১৭ জনের। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৭০৯ জন।
যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতেরRead More
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) টানাRead More



Comments are Closed