হবিগঞ্জে চা-বাগানে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড পরিচালিত চন্ডিছড়াচা-বাগানে আইনশৃংখল বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল টি-কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান শেখ কবির হোসেন সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ নিশারুল আরিফ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাট সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের এমডি জিয়াউল আহসান,চা সাংসদ এর চেয়ারম্যান মোঃ শাহ আলম, ফিনলে টি কোঃ লিঃ এর সিইও তাহসিন আহমেদ, ডানকান ব্রাদার্স কোঃ লিঃ এর সিইও মুস্তাফিজুর রহমান, ছন্ডিছড়া চা-বাগানের ম্যানেজার মুরাদ আহমেদ, সহকারী পুলিশ (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ, অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা মোঃ আলী আশরাফ, অফিসার ইনচার্জ মাধবপুর থানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
উক্ত সভায় আলোচকবৃন্দ চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed