বাহুবলে পূজা উদযাপন পরিষদের নির্বাচিত কমিটির পরিচিতি সভা
বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মে) স্হানীয় দত্তপাড়া সার্বজনীন কালীমন্দিরে পরিচিতি সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
১ম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বাবু মনোরঞ্জন রায়, ২য় অধিবেশনে নব নির্বাচিত সভাপতি নিখিল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় পাল ও সদস্য সঞ্জয় দেবের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নলীনি কান্ত রায় নীরু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন উদ্দিন লিয়াকত, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নিরু।
উপস্থিত ছিলেন এডঃ অর্জুন রায়, বাবু অমিয় রায়, বাবু রজত রায়,বাবু রনধীর চক্রবর্তী, স বিকাশ দেবসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি / সম্পাদক ও প্রতিটি মন্দির কমিটির সভাপতি / সম্পাদক বৃন্দ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed