Main Menu

বাহুবলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ এর ফাইনাল খেলা।শুক্রবার  শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা শেষে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি রুহুল আমিন,বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

খেলায় সাতকাপন ইউনিয়ন পরিষদকে হারিয়ে পুটিজুরী ইউনিয়ন পরিষদ জয়লাভ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed