ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট প্রদেশের মোরবি জেলায় লবণ প্যাকেজিং কারখানায় দেয়াল ধসের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মে) জেলার হালভাদ জিআইডিসি এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আরও ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে।
গুজরাট রাজ্যের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ব্রিজেশ মের্জা জানান, হালভাদ শিল্প এলাকায় অবস্থিত সাগর সল্ট কারখানায় দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে কারখানার অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ রাজ্যের এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক টুইটার বার্তায় তিনি বলেন, মোরবি জেলায় দেওয়াল ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এ দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।
এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে রুপি দেওয়া হবে।
ভারতে ভবন ধসে পড়ার ঘটনা একটি সাধারণ ঘটনা। কারণ অধিকাংশ ভবনই নিম্নমানের উপাদান ব্যবহার করে নির্মাণ করা হয়। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে ২০১৩ সালে একটি ভবন ধসে অন্তত ৭২ জন নিহত হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed