জাবি শিক্ষার্থীদের মাঝে জেইউএক্সএই’র মেধা বৃত্তি প্রদান
জাবি প্রতিনিধি: ইউরোপে অবস্থানরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ইউনিয়ন ইন অস্ট্রিয়ার (জেইউএক্সএই) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে দশ জন অসচ্ছল শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি নাসরিন সুলতানা নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণার্থে আমাদের এই চেষ্টা। ২০০৪ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। আশা করছি এর মাধ্যমে তোমাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানানোর অনুরোধ করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো।’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘সাত সদস্যের পরিবারের কনিষ্ঠ সন্তান আমি। টিউশন করে নিজের পড়ালেখার খরচ নির্বাহের চেষ্টা করি। বৃত্তি পাওয়ার মাধ্যমে অনেক উপকৃত হলাম। বৃত্তি দাতাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন।’
এসময় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ বলেন, ‘প্রায় আঠারো বছর ধরে বৃত্তি প্রদান করা হচ্ছে। আমরা প্রতিবারই আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের খুজে বের করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পরিমাণে কম হলেও আশা করছি বৃত্তিটি তোমাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব করবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির দাতা সদস্য আবিদ হোসাইন খান তপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অর্ডিনেটর বাংলা বিভাগে অধ্যাপক এ এস এম আবু দায়েন, পদার্থ বিজ্ঞান বিভাগের ফরিদ আহমেদ, ফার্মেসী বিভাগে অধ্যাপক মো. সোহেল রানা প্রমুখ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed