ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়কের পাওলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বুলবুল হোসেন, মুন্টু আলী ও আসাদ হোসেন। তারা নওগাঁ থেকে ধান কেটে ফিরছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ধান কেটে শ্রমিকরা ট্রাকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়েন তারা।
শ্রমিকদের মধ্যে ইলিয়াস আলির ছেলে বুলবুল (৩০) ঘটনাস্থলে এবং মুনসুর আলির ছেলে মন্টু (৪৫) সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও ৬ শ্রমিক আহত হয়েছেন। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে পথেই আরও এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি হলেন নওসাদ আলির ছেলে আসাদুজ্জামান।
নিহতদের বাড়ি শিবগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed