সিলেটে সাদিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাফিজ সাদিকুর রহমান সাদিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড এবং একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রায়ে দন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডেরও নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (১৭ মে) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারপতি আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট পিপি নওশাদ আহমদ চৌধুরী।
এডিশনাল পিপি এডভোকেট জোবায়ের বখত জুবের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সৈয়দা রাখা বেগম, আলী হোসেন ও রেজওয়ান ওরফে রেদওয়ান। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন খালিকুজ্জামান লায়েক। আামিদের মধ্যে সৈয়দা রাখা বেগম ও খালিকুজ্জামান লায়েক বর্তমানে পলাতক রয়েছেন।
তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়। মামলার বিবরণের বরাত দিয়ে তিনি জানান, সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকার সাদিকুর রহমান সাদিক ও সৈয়দা রাখা বেগম নগরীর কালীবাড়িস্থ পীর মঞ্জিলে বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। সে সময় দুই পরিবারের অমতে তাদের অবস্থান থাকায় দেখা দেয় পারিবারিক কলহ। এক পর্যায়ে সাদিকের পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নিতে অসম্মতি জানালে সৈয়দা রাখা বেগম তার সহযোগী সাজাপ্রাপ্ত অন্য আসামীদের নিয়ে এই হত্যাকান্ডটি ঘটান।
মামলার বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী ও এডভোকেট কবির আহমদ বাবর।
মামলার বাদীপক্ষের কাওছার আলী তিনজন আসামীর মৃত্যুদন্ডাদেশ ও একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও চার আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের নির্দেশ প্রদান করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহামান্য আদালত এর প্রতি কৃতজ্ঞতা জানান।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed