Main Menu

গোলাপগঞ্জে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে উপজেলার পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা আদায় করা।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।

অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে। এসময় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

জানা যায়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় রোববারও অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোলাপগঞ্জ বাজারের লাকী রেস্টুরেন্টকে ৫ হাজার, বুশরা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গোসতের দোকান, মুদি দোকানসহ মোট ৬টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোহাম্মদ গোলাম কবির বলেন, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজও অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed