ছেলের লাঠির আঘাতে আহত বৃদ্ধ বাবার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ছেলের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ওঠেছে।
উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে শনিবার (১৪ মে) রাতে তসিদ আলী (৬৫) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়। এর ২৩ দিন আগে তসিদ আলীকে মারধর এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তার ছেলে রকিব হাসান।
এ ঘটনায় রকিবকে রবিবার (১৫ মে) গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে মারধর করে তার বখাটে ছেলে রকিব হাসান। মারধরের ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসা করাতে চাইলে এতেও ছেলে বাধা দেয়। আহত অবস্থায় ২১ দিন বাড়িতে থাকার পর শনিবার রাতে তসিদ আলী মারা যান।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সঙ্গে জড়িত ছেলে রকিব হাসানকে গ্রেপ্তার করে আজ বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed