খালিয়াজুরীতে পুর্ব শত্রুতার জের ধরে শিশুকে কুপিয়ে হত্যা
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শিশু সায়েদা আক্তার (৫) কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মোঃ দিলু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পারিবারিক পুর্ব শত্রুতার বিরোধের জের ধরে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনা সূত্রে জানা যায়, একই গ্রামের মোঃ দিলু মিয়া ও মোঃ ইউসুফ মিয়া এবং মলু মিয়ার সাথে দ্বন্ধ চলে আসছিল।
রবিবার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে দিলু মিয়ার বাড়ীর পাশে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হলে খালিয়াজুরী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরত হাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, কে বা কারা ঘটনা ঘটিয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed