গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমন্ত এনজিও কর্মীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে টিলা ধ্বসে ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন সাবেক শিক্ষক ও এনজিও কর্মী অপু পাল। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার লক্ষনাবন্দ ইউপির চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে ও নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক। বর্তমানে বেসরকারি সংস্থা আশা তে কর্মরত ছিলেন।
জানা যায়, তাদের বসতঘরের পাশেই টিলা রয়েছে। গত দুদিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে টিলা ধ্বসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে ঘুমের মধ্যেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার ছোট ভাইও গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাদের উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার ছোট ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।
এদিকে নিহত অপুরুদ্র পালের পরিবারের জন্যে নগদ ২০ টাকা সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন।
গতরাতে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিতে টিলা ধ্বসের ঘটনা ঘটে। এতে এনজিও আশার মাঠকর্মী অপুরুদ্র পাল (২৭) মারা যান। এ সময় তার ভাই পাপ্পু রুদ্র পাল (২৫) আহত হন। এছাড়া বিভিন্ন স্থানে কয়েকজন আহত হয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed