বিয়ানীবাজার পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী আব্দুস শুক্কুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুস শুক্কুর।
শুক্রবার (১৩ মে) বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন।
তিনি বলেন, ‘আমাদের মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র আব্দুস শুক্কুরকে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকার টিকেট দেয়া হয়েছে। শুক্কুরই আমাদের দলীয় প্রার্থী। উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার আহ্বান জানাই।’
এর আগে জেলা আওয়ামী লীগ তার নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছিল।
পৌরসভার মেয়র হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ছয়জন প্রার্থী। তারা হলেন আব্দুস শুকুর, আব্দুল হাসিব মনিয়া, ফারুকুল হক, আব্দুল কুদ্দুস টিটু, পাভেল মাহমুদ ও ময়নুল হোসেন।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed