মা-বাবার সঙ্গে রাগ করে হবিগঞ্জের কিশোর সিলেট
বৈশাখী নিউজ ডেস্ক: মা-বাবার সঙ্গে রাগ করে হবিগঞ্জের কিশোর সিলেটে চলে আসে। মো. আশরাফুল ইসলাম বিজয় (১৩) মধ্যরাতে রাস্তায় বসে কাঁদতে থাকে।
সোমবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে তাকে একা একা কাঁদতে দেখে টহলরত পুলিশ।
পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আশরাফুল জানায়, সে হবিগঞ্জ জেলার সদর থানার রতনপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে বলে পুলিশকে জানায় আশরাফুল।
পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশরাফুলকে মঙ্গলবার (১০ মে) দুপুরে তার চাচা মো. শফিকুল ইসলাম কামালের কাছে হস্তান্তর করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed