বিশ্বে করোনায় আরো ১০৭৬ মৃত্যু, শনাক্ত সোয়া ৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপট কমতে শুরু করলেও হঠাৎ গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১ হাজার ৭৬ জন।
এর আগে সোমবার (৯ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গিয়েছিল ৬৩৮ জন; যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭৬০ জন। আগের দিন সোমবার (৯ মে) এই সংখ্যা ছিল ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ৮২২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৮ হাজার ১০ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ২৪ লাখ ৬৫ হাজার ৪১২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ১৮৮ জনে। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৭৫২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৭ হাজার ৩২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু ৫ লাখ ২৪ হাজার ৯৩।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৪৫ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৪ হাজার ২৪৮ জনের।
তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৭৭৫ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৮৫৬ জন।
তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৭০৭ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ২০ জন।
যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed