সিলেটে তেল ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সয়াবিন তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জেলার তেল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক জরুরী মতবিনিময় ও অবহিতকরণ সভা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ মে) সকাল সাড়ে ১১ টায় সিলেটের প্রধান পাইকারী ও খুচরা বাজার কালীঘাট এলাকার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. ফখরুল ইসলাম, সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ।
ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফালাহ্উদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন ও সিলেট জেলার বিভিন্ন ব্রান্ডের তেলের ডিলার, ডিস্ট্রিবিউটর এবং ডিপো ইনচার্জরা।
সভায় উপস্থিত অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. ফখরুল ইসলাম বলেন, বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের তেলের বাজারে একটি অস্থায়ী সংকট তৈরি হলেও সরকার নতুন করে দাম নির্ধারণ করে দেয়ায় এখন আর এ সংকট নেই। তিনি বলেন, কোম্পানিগুলো এখন পর্যাপ্ত পরিমানে তেল সরবরাহ করছে এবং সিলেটের ডিপোগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে। তিনি ব্যবসায়ীদেরকে আতঙ্কিত না হয়ে তেল অর্ডার করে তা খুচরা বাজারে সরবরাহ করার জন্য আহবান জানান।
এসময় তিনি সিলেটের বিভিন্ন ব্রান্ডের তেলের ডিপোগুলোকে যথাসময়ে অর্ডার অনুসারে তেল সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি আরো বলেন, কোন ব্যবসায়ী যদি অধিক মুনাফার আশায় তেল মজুত করে রেখে থাকেন তারা যেন তা অবিলম্বে বাজারে বিক্রির ব্যবস্থা করেন অন্যথায় কারো বিরুদ্ধে তেল মজুতের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা যথাসময়ে অর্ডারকৃত তেল ডিপো থেকে সরবরাহ করা হয় না বলে দাবি করলে ডিপোগুলোর পক্ষ থেকে তেল সরবারাহে আর কোন ধরণের বিঘ্ন হবে না বলেও প্রতিশ্রুতি প্রধান করা হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ চলতি সপ্তহের মধ্যেই ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভোক্তা অধিদপ্তরকে বিভিন্ন উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed